কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ যুবলীগের সদস্য বাসের আলম আটক

কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ যুবলীগের সদস্য বাসের আলম আটক
ফাইল ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে থাইল্যান্ডে যাওয়ার প্রাক্কালে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য। তিনি নাশকতার পরিকল্পনাকারী এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচটি মামলা রয়েছে।

তিনি ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এমনকি তিনি যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন বলে জানা যায়। এছাড়া তিনি দলের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন