ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

ভাটারায় যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর ভাটারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সোহানুর রহমান সোহান নামে যুবদলের এক কর্মী আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সোহানের পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহান পেশায় একজন ঠিকাদার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ভাটারার নূরেরচালা মসজিদ এলাকার আল-আমিনের ছেলে।

বিজ্ঞাপন

সোহানের বন্ধু প্রীতম জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের গুলিতে সোহান আহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপরে লেগেছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, আহত ব্যক্তির পায়ে গুলির আঘাত রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন