আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

স্টাফ রিপোর্টার

এ বছর একুশে পদক পাচ্ছেন যারা

ববিতাসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতের আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং নৃত্যে অর্থী আহমেদ।

১। ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র )

২। প্রফেসর মো: আব্দুস সাত্তার (চারুকলা)

৩। মেরিনা তাবাসসুম( স্থাপত্য)

৪। আইয়ুব বাচ্চু (সংগীত)

৫। ওয়ারফেইজ (সঙ্গীতদল)

৬। অর্থি আহমেদ (নৃত্য)

৭। ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা)

৮। শফিক রেহমান (সাংবাদিকতা)

৯। প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা)

১০। তেজস হালদার যস (ভাস্কর্য)

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ার আহ্বান জানানো হয়।

গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...