টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শনী স্থগিত

টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শনী স্থগিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সংঘর্ষ ও হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত তথ্যচিত্র প্রদর্শনীর কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ৮টা ৫০ মিনিটে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 'অনিবার্য কারণবশত আজকে টিএসসিতে তথ্যচিত্র প্রদর্শনী স্থগিত করা হয়েছে।'

এর আগে গত সোমবার সন্ধ্যায় কুয়েটের ঘটনায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলন ও কুয়েটের হামলার ঘটনার তথ্যচিত্র প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ। দুপুর তিনটায় টিএসসিতে এই প্রদর্শনী হওয়ার কথা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের বরাতে জানা যায়, শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন নিয়ে ব্যস্ততার কারণে আজকের এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এই কর্মসূচি কবে করা হবে সে বিষয়ে কেউ কিছু জানান নি।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত বলেন, বিভিন্ন ব্যস্ততা ও সাংগঠনিক কাজের জন্য আজকে তথ্যচিত্র প্রদর্শনীর কর্মসূচিটি করা হচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন