মৃত্যুবার্ষিকীতে কবি মতিউর রহমান মল্লিকের কবর জিয়ারত

মৃত্যুবার্ষিকীতে কবি মতিউর রহমান মল্লিকের কবর জিয়ারত

আজ ১২ আগস্ট সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক, প্রখ্যাত কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সাইমুম পরিবারের পক্ষ থেকে কবির কবর জিয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

সকালে মিরপুরের কালশী কবরস্থানে গিয়ে তাঁরা কবির কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক জাকির হোসাইন, সাইমুমের পরিচালক নিয়ামুল হোসাইন, সন্দীপন শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মুহিব্বুল্লাহ হুসাইনীসহ সাইমুম শিল্পীগোষ্ঠীর অন্যান্য দায়িত্বশীলরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন