অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: বিদ্যুৎমন্ত্রী

অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত।

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এগুলোর প্রায় সবই রাতে চার্জ দেওয়া হয়। আর এসব অটোরিকশা চার্জ দেওয়ার ক্ষেত্রে অধিকাংশ সংযোগই অবৈধ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালানো হচ্ছে। তবে এ ধরনের অভিযান চালাতে গেলে আন্দোলনের মুখে পড়তে হয়, এমনকি বিদ্যুৎ বিভাগের কর্মীরাও হামলার শিকার হন।

দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে বর্তমান সংকটময় পরিস্থিতিতে নিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন