রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। সোমবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ফিলিস্তিনি নারী ও শিশুদের ইসরায়েলি নির্বিচারে হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে জোরালো ভূমিকা রেখে আসছে বাংলাদেশ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন