দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে যেন কোনো সমস্যা না হয় এই বিষয়গুলোকে প্রাথমিক অগ্রাধিকার দিয়েই নতুন সরকার কাজ শুরু করেছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রীপরিষদ বৈঠকের পর এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রথম কেবিনেট বৈঠকে ১৮০ দিনের একটি অগ্রাধিকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সংবিধান এবং আইন অনুযায়ী সরকারের সচিব এবং সব কর্মকর্তাকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

