'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির কথা ভাবছে সরকার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির কথা ভাবছে সরকার

বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বলা হচ্ছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ জনগণ এর সুফল ভোগ করবে।

এছাড়া, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি রয়েছে।

বিজ্ঞাপন

বলা হচ্ছে যে এর মাধ্যমে পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষ রোপণের কথাও ভাবা হচ্ছে।

সেইসাথে, রিডিউস, রিইউজ, রিসাইকেল (থ্রিআর) নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমিয়ে আনতে চাচ্ছে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...