এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন
ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। তবে এবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়েছে।

এবার ফলাফল প্রকাশের অনুষ্ঠান সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠান হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, শুধু স্থান পরিবর্তন করা হয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

এর আগে ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তা পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শনিবার) নির্ধারণ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন