বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। মঙ্গলবার প্রকাশিত ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তালিকায় ১৭৩ শহরের মধ্যে ৪১.৭ রেটিং নিয়ে ঢাকার অবস্থান ১৭১। ঢাকার পরেই রয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কো।

তালিকা অনুযায়ী বসবাসের যোগ্য তালিকার শীর্ষ ৫ শহর হলো— কোপেনহেগেন (ডেনমার্ক), ভিয়েনা (অস্ট্রিয়া), জুরিখ (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রোলিয়া), ও জেনেভা (সুইজারল্যান্ড)। আর বসবাসের অযোগ্য ৫ শহর হলো- দামেস্কো (সিরিয়া), ত্রিপোলি (লিবিয়া), ঢাকা (বাংলাদেশ), করাচি (পাকিস্তান) ও আলজিয়ার্স (আলজারিয়া)।

বিজ্ঞাপন

প্রতিবছর বিশ্বব্যাপী সবচেয়ে বসবাসের উপযুক্ত বা বসবাসের অযোগ্য কিংবা বিপজ্জনক নগরীর তালিকা প্রকাশ করে সংগঠনটি। তালিকায় এসব নগরীর অপরাধের মাত্রা, হুমকি, স্বাস্থ্যসেবা, সেন্সরশিপের মাত্রা, তাপমাত্রা, স্কুল ও যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এ জরিপ করা হয়। মোট ১০০ সূচকের ওপর ভিত্তি করে রেটিং প্রকাশ করে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন