উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ নদীর পানি এখনো প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত না হওয়ায় আরো উন্নতির আশা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি বলছে, রোববার সুনামগঞ্জ জেলার নলজুর নদী স্থিতিশীল থেকে ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১৯ সেন্টিমিটার উপরে, ভুগাই-কংশ নদীর পানি ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১৮ সেন্টিমিটার উপরে দিয়ে এবং মগরা নদী ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৫৫ সেন্টিমিটার ওপরে (নেত্রকোণা) প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১১ সেন্টিমিটার ওপর (সুতাং রেল-ব্রিজ পয়েন্টে) দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংস্থাটি আরো জানায়, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীসমূহের পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে ও অভ্যন্তরে হাওর অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি।
ফলে হাওর অববাহিকায় তিন জেলার নদ-নদীর পানি কমে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হতে পারে। এছাড়া ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয়ের চেরাপুঞ্জিতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

