রাজধানীর আকাশ হঠাৎই অন্ধকার হয়ে যায়। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিছুক্ষণ গুঁড়ি গুঁড়ি পরার পর শুরু হয় ভারী বর্ষণ। বুধবার সকাল সোয়া ৮টার দিকে ভারী বর্ষণে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক: দক্ষিণ/দক্ষিণপূর্ব দিকে ঘণ্টায় (১০-১৫) কি.মি পর্যন্ত যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম/উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় (৪০-৫০) কি.মি। সন্ধ্যা ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল: ৯৫%।
আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


