চলতি মাসে এখনো স্বাভাবিকের চেয়ে বৃষ্টির প্রবণতা কম

চলতি মাসে এখনো স্বাভাবিকের চেয়ে বৃষ্টির প্রবণতা কম

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে গড়ে ৫২৩ মিলিমিটার। এর পরই বেশি বৃষ্টি হয় জুন মাসে ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার। মে মাসে গড় স্বাভাবিক বৃষ্টি হয় ২৯৮ মিলিমিটার। কিন্তু এবারের চিত্র ভিন্ন মে মাসে হয়েছে ৪৮৬ মিলিমিটার।

বিজ্ঞাপন

সিনিয়র আবহাওয়াবিদ বলছেন, এবার জুলাই মাসে শুধু দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। ফলে জুলাই মাসে সারাদেশে গড়ে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা এখনো স্বাভাবিকের চেয়ে কমই হয়েছে। কেননা,আমরা দেখতে পাচ্ছি দেশের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপ্রবণ এলাকা সিলেটেও পরিমাণে কম বৃষ্টি। সেহেতু এবার জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম হতে পারে।

তবে চলতি মাসে ৯ তারিখ নাগাদ গড় বৃষ্টিপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরে দেখে বলতে পারবো।

এবার জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে। সিলেট সাধারণত বৃষ্টি প্রবণ এলাকা, এখানে সবচেয়ে বেশি হয়। কিন্তু গত মাসে এই বিভাগে স্বাভাবিকের তুলনায় ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। আর ঢাকা বিভাগে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে ৩৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলছে, জুনে কম বৃষ্টি হলেও এবার জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন