চলতি মাসে ৩ নিম্নচাপের পূর্বাভাস

চলতি মাসে ৩ নিম্নচাপের পূর্বাভাস

চলতি মাসে বঙ্গোপসাগরে ছয়টি লঘুচাপসহ তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, জুলাই মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই।

বিজ্ঞাপন

এ আবহাওয়াবিদ আরও জানান, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। ১০ থেকে ১২ দিন বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন