আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল অবহাওয়া অফিস

আমার দেশ অনলাইন

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল অবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অবরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন