আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাড়ছে ঢাকার তাপমাত্রা, বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

বাড়ছে ঢাকার তাপমাত্রা, বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে ঢাকার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্ভাভাসে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন