বৃষ্টি কমে সপ্তাহজুড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

বৃষ্টি কমে সপ্তাহজুড়ে ভ্যাপসা গরমের পূর্বাভাস

দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের পর আগামী ৫দিন দেশে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময়ে দেশজুড়ে তাপমাত্রা কিছুটা বেড়ে ভ্যাপসা গরম বাড়বে। এছাড়া আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে আবারও টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী ৫দিন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম পড়তে পারে। এরপর আগামী ১৩ কিংবা ১৪ মে থেকে আবার দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা, ওই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিভারী বর্ষণ হবে।

বিজ্ঞাপন

চলতি বছরে গ্রীষ্মের এই সময়ে বেশি বৃষ্টিপাতের বিষয়ে এই আবহাওয়াবিদ আরো বলেন, বিগত ৩০ বছরের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় গত ৪-৫ বছর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। চলতি বছরে আগেভাগেই মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় অভ্যন্তরীণ বৃষ্টিপাত কিছু বেড়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় দুই সপ্তাহ ধরে সারাদেশে বৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওয়ার অববাহিকায় নদ-নদীর পানি বেড়ে অন্তত ৭টি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...