বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আজ থেকে আগামী রোববার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া, আগামী দুদিন দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতির কারণে এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, ঝড়ের সময় বিপদ এড়াতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে সংশ্লিষ্ট এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন