ঢাকার বাতাস খুব ‘অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট

ঢাকার বাতাস খুব ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

বিশ্বে বায়ুদূষণের মাত্রা বেড়েই চলছে। আর এ তালিকায় আজ শীর্ষে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো শহর, দ্বিতীয় স্থানে ঢাকা ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

শীর্ষে থাকা বসনিয়া হার্জেগোভিনার সারাজেভোর স্কোর ৪৪৬, ঢাকার স্কোর ৩০৮ ও ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৩২।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। পাশাপাশি ২০১-৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১-৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে। যেমন- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন