গজারিয়ার শিক্ষার্থী জুলাই শহীদ মেহেদীর স্মরণে দোয়া মাহফিল

গজারিয়ার শিক্ষার্থী জুলাই শহীদ মেহেদীর স্মরণে দোয়া মাহফিল
ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী জুলাই শহীদ মেহেদী স্মরণে ২০ জুলাই সোমবার সকাল ১১টায় স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউটের রেজিস্ট্রার সৈয়দ মো. শাকিলের সঞ্চালনায় ও জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইঞ্জি. মামুন শরীফের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ মেহেদীর বাবা সানাউল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ ও বিজয় টেলিভিশনের প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, জিস্ট পলিটেকনিক একাডেমিক ইনচার্জ রিফাত শিকদার।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও শহীদ মেহেদীর পিতা সানাউল্লাহ মিয়া বলেন, আমার সন্তান মেহেদী জুলাই বিপ্লব ২৪-এর আন্দোলনে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকার পাইনাদী সিদ্ধিগঞ্জ পয়েন্টে যৌথবাহিনীর অভিযানে গুলিতে শহীদ হয়। সে ছিল গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি মেধাবি শিক্ষার্থী। সে চেয়েছিল তার স্বপ্ন ছিলো একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ জাতি গঠনে ভূমিকা রাখার। কিন্তু ফ্যাসিস হাসিনার দোসর যৌথ বাহিনীর বুলেটের আঘাতে তার মস্তিষ্ক বের হয়ে যায়। ঘটনা স্থলেই সে মৃত্যু বরণ করে। আমি শহিদ মেহেদীসহ জুলাই বিপ্লব ২৪-এর নিহত সব শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন