মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, দুই মাসেও মেলেনি সন্ধান

মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ, দুই মাসেও মেলেনি সন্ধান
নিখোঁজ হওয়া মোহাম্মদ । ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পলাশপুর গ্রাম থেকে মোহাম্মদ (১৭) নামে মানসিক প্রতিবন্ধী এক কিশোর নিখোঁজ হয়েছেন। দুই মাস পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। সন্তানকে ফিরে পেতে পরিবারের সদস্যরা সবার সহযোগিতা কামনা করেছেন।

নিখোঁজ মোহাম্মদ পলাশপুর গ্রামের রমজান আলির ছেলে।

বিজ্ঞাপন

পরিবারের ভাষ্য, তিনি চার বছর বয়স থেকেই মানসিক রোগে আক্রান্ত।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১৩ মে রাত ১০টার দিকে পরিবারের সবার অজান্তে নিজ বাড়ি থেকে উলঙ্গ অবস্থায় বের হয়ে যায় মোহাম্মদ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গত ১৯ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর: ১৪৫২।

পরিবার জানিয়েছে, মোহাম্মদের উচ্চতা আনুমানিক ৪ ফুট। তার গায়ের রং শ্যামলা। সন্তানকে ফিরে পেতে পরিবারটি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে।

মোহাম্মদের সন্ধান পেলে ০১৯১৬৯৫৯১৭২, ০১৯৬৪৮৭৫২৫৮ অথবা ০১৯১৬৯৫৯০৪১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন