বিশ্ব নেতাদের মধ্যে সর্বোচ্চ বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর বার্ষিক বেতন বাড়ছে ১১ লাখ মার্কিন ডলার। বর্তমানে ১৭ লাখ মার্কিন ডলার বেতন পান । বেতন বাড়লে বার্ষিক বেতন ৬৪ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২৮ লাখ ডলার। বেতনের পুরোটা আগামী পাঁচ বছর দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী ওং এখন যে বেতন পাচ্ছেন, সেই হিসাবেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনৈতিক নেতা। এরপরে রয়েছেন হংকংয়ের চিফ এক্সিকিউটিভ জন লি, যিনি পান প্রায় ৭ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বেতন পান। তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন, যার বার্ষিক বেতন ৬ লাখ ৬ হাজার মার্কিন ডলার।
৪র্থ অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বছরে ৪ লাখ মার্কিন ডলার পান। আর ৫ম অবস্থানে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম পান ২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

