সাংবাদিক নাইমুল ইসলাম পরিবারের ৩৮৫ কোটি টাকা লেনদেন

স্পোর্টস রিপোর্টার

সাংবাদিক নাইমুল ইসলাম পরিবারের ৩৮৫ কোটি টাকা লেনদেন

সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। ১৬৩টি হিসাবের মাধ্যমে এই লেনদেন হয়। নাইমুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, ইতোমধ্যে হিসাবগুলো থেকে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা তুলে নিয়েছেন তিনি। বর্তমানে হিসাবগুলোতে ছয় কোটি ২৭ লাখ টাকা জমা রয়েছে। নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব সংখ্যা ৯১টি। এসব হিসাবে ২৪৯ কোটি টাকা জমা হয়েছে।

এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলন করেছেন তিনি। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা জমা রয়েছে।

নাইমুল ইসলামের স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছিল। এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করে নিয়েছেন। তাদের মেয়ে আদিবা নাঈম খানের হিসাবে ৩৫ লাখ, লাবিবা নাঈম খানের অ্যাকাউন্টে ১ কোটি ২৫ লাখ ও যূলিকা নাইম খানের অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন।

এদিকে নাইমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা। এর প্রায় পুরোটাই তিনি উত্তোলন করে ফেলেছেন।

প্রতিবেদনে দেখা যায়, নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের সর্বমোট সীমা ২৮ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকা। কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে ৪৮ হাজার ৪০৮ টাকা। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। যদিও এর আগেই তারা প্রায় সব টাকা উত্তোলন করে নিয়েছেন।

/এফ/

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন