স্বপ্নতে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম

স্বপ্নতে মাত্র ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম

বিশ্ব আইসক্রিম দিবস উপলক্ষে ক্রেতাদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বপ্ন আয়োজন করেছিল ‘আনলিমিটেড আইসক্রিম ফেস্ট’।

দেশের ৬০০-এর বেশি আউটলেটে একযোগে শুরু হয় এ বিশেষ অফার- মাত্র ১০০ টাকায় ৩ মিনিটে যত খুশি, তত আইসক্রিম!

বিজ্ঞাপন

রোববার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ আয়োজনে, ক্রেতারা বেছে নিয়েছেন পছন্দের যে কোনো ফ্লেভার। স্বপ্ন বিশ্বাস করে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন কাস্টমারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে।

ক্রেতাদের জন্য ভবিষ্যতেও আরও চমকপ্রদ অফার এবং অভিজ্ঞতা নিয়ে আসতে বদ্ধপরিকর স্বপ্ন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন