ক্রীড়া সাংবাদিক এমএম কায়সারের মা আর নেই

স্টাফ রিপোর্টার

ক্রীড়া সাংবাদিক এমএম কায়সারের মা আর নেই

আমার দেশ পত্রিকার স্পোর্টস এডিটর এমএম কায়সারের মা আলিমা কায়সার মারা গেছেন। রোববার সকালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি ৭ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জোহরের নামাজের পর মিরপুরের কালশী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

সাংবাদিক কায়সারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরই ‘র সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এম এম কায়সারের মাতার মৃত্যুতে বিএসপিএ’র কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিএসপিএ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...