বৃহস্পতিবার সন্ধ্যায় লা গ্যালারিতে দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট প্রদর্শনীর উদ্বোধন করেছে। এ উপলক্ষে শিল্পী, অ্যানিমেটর, কার্টুনিস্ট, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে স্বাধীন অ্যানিমেশনের সৃজনশীল জগতের এক প্রাণবন্ত পরিচয় তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান কার্টুনিস্ট আহসান হাবিব এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে মঁসিয়ে বাতিস্ত ল্যব্রে।
ঢাকাভিত্তিক স্বাধীন অ্যানিমেশন সমষ্টি দ্য সেকেন্ড স্টুডিও আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিষ্ঠাতা শিল্পী ঐশিক জাওয়াদ, জুনায়েদ ইকবাল ইশমাম এবং রাকিব রাজ্জাক-এর সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপিত ছিলেন। মূল শিল্পকর্ম, স্কেচ, স্টোরিবোর্ড, কনসেপ্ট ডিজাইন, প্রোডাকশন নোট এবং ইন্টারঅ্যাকটিভ ইনস্টলেশনের মাধ্যমে দর্শনার্থীরা বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন, কমিকস, ভিডিও গেম এবং ইলাস্ট্রেশনের সৃজন প্রক্রিয়ার এক বিরল অন্তরঙ্গ অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছেন উদ্বোধনী সন্ধ্যার সূচনা হয় বেস্ট শো এভারেস্ট অ্যানিমেটেড মিনিসিরিজের পাইলট পর্ব প্রদর্শনের মাধ্যমে। বর্তমানে নির্মাণাধীন এই মৌলিক প্রকল্পটি মাউন্ট এভারেস্ট আরোহণের বাস্তব অভিজ্ঞতা জ্ঞতা থেকে অনুপ্রাণিত এবং এতে ফ্যান্টাসি, রসিকতা ও অভিযাত্রার উপাদান যুক্ত হয়েছে।
বন্ধুত্ব, সাহস এবং সাংস্কৃতিক আবিষ্কারের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই সিরিজের চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, মানচিত্র, সেট ডিজাইন এবং প্রোডাকশন উপকরণ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে আরও রয়েছে ঢাকা সারভাইভার, একটি ইনফিনিট রানার ভিডিও গেম, যা ঢাকায় নারীদের দৈনন্দিন চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে। Cartoons for Equality: Preventing Violence Against Women and Girls প্রদর্শনীর জন্য নির্মিত এই গেমটি দেখায় কীভাবে ইন্টারঅ্যাকটিভ মিডিয়া সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হতে পারে। ন্যান প্রদর্শনীর অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে EMK Animation Carnival-এর নেপথ্য উপস্থাপনা, যা ইএমকে সেন্টারের জন্য নির্মিত একটি প্রমোশনাল অ্যানিমেশন প্রকল্প।
এছাড়া AUC Project: Comics Mela শীর্ষক অসমাপ্ত অ্যানিমেশন প্রকল্পের স্কেচ, নোট, কনসেপ্ট আর্ট এবং অন্যান্য উপকরণের মাধ্যমে সৃজনশীল প্রক্রিয়ার বাস্তব চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর অংশ হিসেবে আরও কয়েকটি উন্মুক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে Meet The Second Studio: Audience Interactive, যেখানে কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় শিল্পীদের সঙ্গে একটি আলাপচারিতা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন,২৭ জুন অনুষ্ঠিত হবে Second Studio Backyard Session, যা শিল্পী, অ্যানিমেশনপ্রেমী এবং সৃজনশীল সম্প্রদায়ের সদস্যদের জন্য একটি অনানুষ্ঠানিক আড্ডা ও মতবিনিময়ের সুযোগ তৈরি করবে। একই দিন সন্ধ্যা ৬:৩০টায় ফ্র্যাঙ্কলিনের একটি আনপ্লাগড মিউজিক সেশনের মাধ্যমে প্রদর্শনীর কর্মসূচি সমাপ্ত হবে
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

