রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে আজও স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর সড়ক।

হাজারো ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন এবং চুপ্পুর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধরা শাহাবুদ্দিন চুপ্পুকে শেখ হাসিনার কর্মচারী আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।

গণহত্যাকারীর দোসর চুপ্পু অবিলম্বে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা বলছেন বিক্ষুব্ধরা।

এর আগে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কটি। রাত পৌনে আটটা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন।

একপর্যায়ে অভিশপ্ত এই বাড়িটি গুঁড়িয়ে দেয়ার কাজ শুরু হয়। বৃহস্পতিবারও ভবন ভাঙার কাজ চলছে। হাজার হাজার মানুষ বাড়ি ভাঙা দেখতে জড়ো হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...