কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ড. শরীফুল ইসলাম

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ড. শরীফুল ইসলাম

এবার শিক্ষক হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম। আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র অনুষ্ঠিত হবে।

এর আগে সাংবাদিক হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন শরীফুল ইসলাম। সে সময় নয়াদিগন্তসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফিচার স্টোরি, ফটোগ্রাফি ও বিভিন্ন রিপোর্ট তৈরি করেছিলেন। কিন্তু এবারে একজন একাডেমিক শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন। বিশ্বের নানন দেশ থেকে আসা চলচ্চিত্র বিষয়ক অভিজ্ঞদের সাথে মতবিনিময় করবেন। এছাড়াও চলচ্চিত্র বিষয়ক কর্মশালায়ও অংশ নেবেন।

বিজ্ঞাপন

শরীফুল ইসলাম বলেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাওয়া খুবই সম্মানের, আর সেটা যদি হয় একাডেমিক শিক্ষক হিসেবে সত্যিই অনেক গর্বের। একটি সেশনে আমার কথা বলার সুযোগ রয়েছে। আমি চেষ্টা করব আমার দেশের সংস্কৃতি তুলে ধরার, পাশাপাশি বাংলাদেশি সিনেমা নিয়েও কথা বলব।

শরীফুল ইসলাম দীর্ঘ ১৫ বছর শিক্ষকতা করেছেন। তিনি নয়াদিগন্ত, ইত্তেফাক, ইনকিলাব, বৈশাখী টেলিভিশন, সিনহুয়া নিউজ এজেন্সি ও উহান টেলিভিশনে কাজ করেছেন।

২০২০ সালে পিএইচডি ডিগ্রী শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিউপিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।

বর্তমানে তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। তিনি নিউমিডিয়া, টেলিভিশন জার্নলিজম, ফটোগ্রাফি ও ফিল্ম বিষয়ক কোর্সগুলো পড়াচ্ছেন।

শরীফুল ইসলাম সময় পেলেই বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে থাকেন। তিনি কান চলচ্চিত্র ছাড়াও কোরিয়ার বুসান চলচ্চিত্র, জাপানের টোকিও চলচ্চিত্র ও সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন