আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মানবেন না: রিজভী

স্পোর্টস রিপোর্টার

রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মানবেন না: রিজভী

আমরা আপনাদের বিশ্বাস করে সমর্থন দিয়েছি উল্লেখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আপনারা (অন্তর্বর্তী সরকার) বিদ্যুৎ বন্ধ করে রাতের অন্ধকারে সংস্কার করলে জনগণ মেনে নেবে না।

বিজ্ঞাপন

সোমবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, সংস্কার কোনো বিষয় না- ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবে সেটি প্রশাসন যদি না বাস্তবায়ন করে, এটিই বড় সংস্কার। অর্থাৎ আদেশ আইনসংগত না হলে ডিসি-এসপি, প্রশাসনের লোকেরা বলবেন এটি আমি করতে পারবো না। এই 'না' বলাটাই তো বড় সংস্কার। প্রধানমন্ত্রী যদি অবৈধ সিদ্ধান্ত দেয় অমুককে জামিন দেন, এই রায় সেই রায় দেন, এমন সিদ্ধান্তকে না বলে দেয়াটাই তো বড় সংস্কার।

রিজভী বলেন, আমাদের দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দেশনেত্রী যদি আত্মসমর্পণ করতেন তাহলে জেলে যেত হতো না। ভারতের কথা শুনলে তাকে কোনো নির্যাতন সহ্য করা লাগতো না। দেশের স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক পরিকল্পনা কাজ করবে না।

দোয়া মাহফিলে চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়। তার অসুস্থতায় দেশের গণতন্ত্র অসুস্থ হয়ে যায়। এই সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে, সঙ্গে বিএনপির সমর্থনও আছে। দেশ পরিচালনায় আমাদের দলের অভিজ্ঞ নেতাদের পরামর্শ নিন। তাহলে সফল হবেন।

দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু বলেন, তারা গুলি করে শুধু মানুষ মারেনি, দেশটাকেই ধ্বংস করে দিয়েছ। নেত্রী সুস্থভাবে জেলে গিয়েছেন, রোগী হয়ে ফিরেছেন। এসময় দ্রুত নির্বাচন দেয়ার দাবিও জানান তিনি।

দোয়া মাহফিলে আরো উপস্থিত আছেন দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব,) জয়নাল আবেদিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিবসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন