ঔষধ শিল্প নেতৃবৃন্দের সাথে মির্জা ফখরুলের বৈঠক

ঔষধ শিল্প নেতৃবৃন্দের সাথে মির্জা ফখরুলের বৈঠক

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় গুলশানস্থ চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মুক্তাদির, মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালস-এর চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সিনহা।

বৈঠকে দেশের ওষুধ শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, নীতি নির্ধারণ, রপ্তানি সম্ভাবনা এবং সামগ্রিক অর্থনীতিতে এ খাতের অবদান বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন