অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আমরা ড. ইউনুসের কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি।
সোমবার চট্টগ্রাম নগরীর কাজির দেউরীস্থ সিজেকেএস শপিং কমপ্লেক্সে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি’ কেমন হওয়া চাই? শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে তিনি এ কথা বলেন।
মঞ্জু বলেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

