গবেষণা ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ধারাবাহিক করার লক্ষ্যে ‘গবেষণা ও প্রকাশনা সেল’ গঠন করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনের বিভিন্ন সেমিনার, আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য সংরক্ষণ এবং তা জনপরিসরে উপস্থাপনের পাশাপাশি গবেষণা ও প্রকাশনাসংক্রান্ত কার্যক্রম পরিকল্পিত ও মানসম্মতভাবে পরিচালনা করবে এ সেল।
বৃহস্পতিবার ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ‘গবেষণা ও প্রকাশনা সেল’-এর কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ত্বহা মাহমুদ। সহসম্পাদক (প্রকাশনা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা শারাফাত শরীফ এবং সহসম্পাদক (গবেষণা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ইলিয়াস হাসান নোমান।
সেলের সদস্য হিসেবে রয়েছেন মাওলানা খায়রুল বাশার, মাওলানা ফেরদাউস আহমেদ শুভ, মাওলানা মাশরুক আহমাদ, মাহদি ইবনে আলমগীর, মাওলানা রুহুল আমীন, মাওলানা জুহায়ের হোসেন রিয়াজ, মাওলানা হাবিব জিহাদী ও মাওলানা আশরাফ আলম কাসেমী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণা ও প্রকাশনা সেলের মাধ্যমে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের বুদ্ধিবৃত্তিক কার্যক্রমকে আরও কার্যকর ও ধারাবাহিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সেমিনার, আলোচনা, বক্তব্য ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা, তথ্য সংরক্ষণ এবং তা প্রকাশের মাধ্যমে জনপরিসরে উপস্থাপনের কাজও করা হবে।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের নির্দেশক্রমে এ সেল অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


