এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ

জাতীয় নারী শক্তি'র (এনসিপি) কেন্দ্রীয় পদে যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের এক নেতা আমার দেশকে নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গোলাম মাওলা রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী, চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’

এদিকে, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে ফারজানা আফরোজের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন