সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টা ৪৮ মিনিটের দিকে সায়েন্সল্যাব এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কলেজ গেট থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ের দিকে অগ্রসর হন। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও নাশকতার প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দানকালে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসে ও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেয়।

তবে সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না কিংবা ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন