জুলাই বিপ্লব

শহীদদের নিয়ে ১০ খণ্ডের জীবনীর পিডিএফ উন্মুক্ত করল জামায়াত

শহীদদের নিয়ে ১০ খণ্ডের জীবনীর পিডিএফ উন্মুক্ত করল জামায়াত

জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০ খণ্ডের জীবনী গ্রন্থের পিডিএফ সংস্করণ প্রকাশিত হয়েছে। সম্প্রতি ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকগ্রন্থটি জামায়াত অনলাইন লাইব্রেরির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্মারকগ্রন্থের খণ্ডগুলো ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়।

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও তাদের ইতিহাসকে সংরক্ষণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, স্মারকগ্রন্থটি তৈরি করতে মাঠপর্যায়ে স্বেচ্ছাসেবকরা তথ্য সংগ্রহ, ডিজাইন, সম্পাদনা ও মুদ্রণসহ সব কাজ সম্পন্ন করেছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে যারা পরবর্তী সময়ে ইন্তেকাল করেছেন, তাদের নাম যুক্ত করে তালিকা ক্রমাগত হালনাগাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই স্মারকে স্থান পেয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা শহীদদের তথ্য, যারা জুলাই-আগস্ট গণজাগরণে শহীদ হন। বিশেষ করে ছাত্রসমাজের সাহসিকতা, আত্মত্যাগ ও নেতৃত্ব এই স্মারকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। স্মারকগ্রন্থে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনে গুলিবর্ষণ করে যে নিপীড়ন চালানো হয়, তা ইতিহাসে নজিরবিহীন।

গ্রন্থটির মাধ্যমে একদিকে যেমন শহীদদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি জাতিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছেÑ স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, বরং তা রক্ষা করতে গেলে সময় সময় আত্মত্যাগের প্রয়োজন পড়ে। এই স্মারক বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার সাহসিকতা, সংগ্রাম ও আত্মবলিদানের দলিল হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন