নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

স্পোর্টস রিপোর্টার

নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে: মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র। আর তাই দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকরে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের লোকজনের বিএনপিতে যোগদানের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসী, যারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে তাদের আশ্রয় বিএনপিতে নেই।

এ সময় তিনি ৬০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কম্বল বিতরণ করার কথা জানিয়েছে জেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন