আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকছে না এনসিপি

আমার দেশ অনলাইন

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে থাকছে না এনসিপি

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ তারা শপথ পাঠ করেছেন।

দুই শপথ নেওয়ার পরেই নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বর্জন করার কথা জানান এনসিপির নেতারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এনসিপির আগে জামায়াতের এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শুধু বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

post

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন আহমদ সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন