মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক প্রকাশ

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক প্রকাশ

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, এই মহীয়সী নারীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সবাইকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন।

অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন একজন মহান শিক্ষক, ন্যায়নিষ্ঠ আদর্শ মা ও ধর্মপ্রাণ সম্ভ্রান্ত মুসলিম নারী। তিনি বৃদ্ধ বয়সেও ন্যায় ও সত্যের পক্ষে থেকে ফ্যাসিবাদী শক্তির জুলুমের প্রতিবাদ করেছিলেন। তাঁর একমাত্র সন্তান মাহমুদুর রহমানের উপর ফ্যাসিবাদী বাহিনী যখন নির্যাতন চালায় তখন শুধু সাহসই যোগাননি বরং বৃদ্ধ বয়সে তিনিও প্রবল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন