খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান এর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিন সদস্যদের পর্যবেক্ষক দল প্রেরণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েট পরিস্থিতির কারণ অনুসন্ধান করে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

