ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন, সম্পাদক আকরাম

স্পোর্টস রিপোর্টার

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন, সম্পাদক আকরাম

সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অনুমোদন করা হয় ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটি। এতে সভাপতি হয়েছেন মো:রবিন খান ও সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম আহমেদ।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, সহ-সভাপতি মো: কাউছার খাঁন, সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের মাধ্যমে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: