আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন বানচালের চেষ্টা দেশবাসীকে নিয়ে রুখে দিবে বিএনপি: ব্যারিস্টার অসীম

স্টাফ রিপোর্টার

নির্বাচন বানচালের চেষ্টা দেশবাসীকে নিয়ে রুখে দিবে বিএনপি: ব্যারিস্টার অসীম

দেশের মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, কেউ যদি নির্বাচনের বানচালের চেষ্টা করে তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রুখে দিবে বিএনপি।

বিজ্ঞাপন

রোববার সকালে রাজধানীতে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ব্যারিস্টার অসীম বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে এদেশের জনগণ ভোট দিতে পারেননি, জনগণ মুখিয়ে আছে একটি অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য। তাই দ্রুত সময়ের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র দেশবাসীকে সাথে নিয়ে রুখে দিবে বিএনপি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সবাইকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যেন মানুষ বুঝতে পারে আগামী বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন