সভাপতি সামি, সম্পাদক জুনেদ

২১ বছর পর এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি

২১ বছর পর এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি

দীর্ঘ ২১ বছর পর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে সরাসরি ভোটে ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ।

সোমবার কলেজ অডিটোরিয়ামে দীর্ঘ একুশ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

বিজ্ঞাপন

সম্মেলন শেষে বিকেলে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সম্মেলনে ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি ও ২৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনেদুর রহমান জুনেদ।

এমসি কলেজ ছাত্রদলের ২১ বছর পর এই কাউন্সিল হয়। এতে সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে ৯ জন শুরুতে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটগ্রহণের সময় ৭ জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিল শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচয় করিয়ে দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

এদিকে, এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন