ইসলামী আন্দোলনের বিবৃতি

শহিদুল আলমের মুক্তির বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে

শহিদুল আলমের মুক্তির বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বুধবার বিবৃতিতে বলেছেন, আলোকচিত্র শহিদুল আলমকে ইজরাইলি বর্বর হানাদাররা ধরে নিয়ে গেছে। এটা আমাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত, আমাদের নাগরিকদের মর্যাদা ও সন্মানের প্রশ্ন। তাই শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তির ব্যাপারে সরকারকে জরুরি ও সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শহিদুল আলম ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীকরূপে হাজির হয়েছেন। তিনি গাজার জনগণের প্রতি আমাদের সম্মিলিত ভালোবাসা বহন করেছেন। ফলে তার নিরাপত্তা ও মুক্তি আমাদের জাতীয় সন্মান ও মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে দেশের সন্মান ও মর্যাদার প্রশ্নে যা করার তাই করতে হবে। সরকারকে আশ্বস্ত করতে চাই যে, জনতা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন