আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোচ্চার-এর জরিপ

নাহিদ-কাইয়ুমের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস

স্টাফ রিপোর্টার

নাহিদ-কাইয়ুমের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। ছবি: আমার দেশ

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

বিজ্ঞাপন

জরিপ অনুযায়ী, ঢাকা ১১ আসনে ৪১.৪ শতাংশ ভোটার ভোট দেবেন নাহিদ ইসলামকে। এম এ কাইয়ুম পাবেন ৩৭ শতাংশ ভোট। কাকে ভোট দেবেন, বলতে চান না ৬ দশমিক ৪ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ৯ দশমিক ৬ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না ২ শতাংশ ভোটার। এছাড়া অন্য প্রার্থীকে ভোট দেবেন ৩.৬ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৬০৬ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ৩০৯ জন পুরুষ ও ২৯৭ জন নারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...