আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহে রমজান উপলক্ষে খেলাফত মজলিসের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

মাহে রমজান উপলক্ষে খেলাফত মজলিসের শুভেচ্ছা

পবিত্র মাস রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় দলের মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মাহে রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারিরীক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাযের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

তারা বলেন, রমজানে শয়তানের প্ররোচনা থেকে মুক্তি লাভ করে মহান আল্লাহর প্রতি নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করার সুযোগ লাভ করে। এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কুরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। আমাদের সবাইকে কুরআন চর্চা বাড়াতে হবে।

তারা নবনির্বাচিত সরকারকে আহ্বান জানিয়ে বলেন, রমজানে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করুন। খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবি মানুষের জীবনযাত্রার ব্যয় সহজ করুন। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও দৌরাত্ম্য রুখে দিন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। অশ্লীলতা ও বেহায়পনা নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন। জনগণকে আহ্বান জানাতে চাই, রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এমন কার্যক্রম থেকে নিজেরা বিরত থাকি এবং অন্যকেও বিরত রাখি। আল্লাহ আমাদের সহায় হোন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...