আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

রবিবার রাতে ঢাকার গুলশান এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিবির কর্মকর্তা জানান, মামুনুর রশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে পাঠানো হচ্ছে।

গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় করা একাধিক হত্যা মামলাও রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন