লাল বাড়িতে সারজিসের স্লোগান, সুর মেলালেন জামায়াত নেতারা

লাল বাড়িতে সারজিসের স্লোগান, সুর মেলালেন জামায়াত নেতারা

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবন ‘লাল বাড়ি’-তে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী চলছে।

স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করতে যান এনসিপির বেশ কয়েকজন নেতা। তাদের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্তরের নেতারা। সবার উপস্থিতিতে স্লোগান দেন সারজিস আলম। সুর মেলান জামায়াতের নেতারা।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন।

‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী শেষে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্ট সরকার সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ‘হ্যাঁ’ ভোটের রায় বর্তমান সরকার চুরি করেছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন