রাজধানীর গুলশানের নর্দা এলাকায় একটি মাদরাসার ভবন থেকে পড়ে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন জানান, আবু বক্কর সিদ্দিক তাহ্ফিজুল মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল আব্দুল্লাহ। সে সকালে নর্দা বাসা থেকে মাদরাসায় যেত, আর পড়াশোনা শেষে বিকালে বাসায় ফিরত। তিনি আরো জানান, সকালে সে মাদরাসায় যায়। সকাল দশটার দিকে মাদরাসা ভবনের তৃতীয় তলা থেকে সে পড়ে যায়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৩টার দিকে সে মারা যায়।
জানা গেছে, বরিশাল মির্জাগঞ্জ উপজেলার মকুমা গ্রামের মাছ ব্যবসায়ী জাফর মোল্লার ছেলে আবদুল্লাহ। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। বর্তমানে নর্দা এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

