প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতার

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামলীতে দুস্থ, অসহায় ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু। রাজধানীর শ্যামলীতে শুক্রবার রাতে এই কর্মসূচি পালন করে সাবেক এই ছাত্রনেতা। এ সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোক্তাদির হোসেন তরু বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

কর্মসূচির আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত উদ্‌যাপনের পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অসহায়, দুস্থ ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে কাজ করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন